দূরত্বের আভিজাত্য
তোমার আমার সম্পর্কের আভিজাত্যে--
কাছে না পাওয়াটা,
জীবনের পাঠে এক চরম দৈন্যতা;
তবুও এরই মাঝে অসীম অমরত্ব!
কোনো একদিন সব ছেড়ে,
আমিও পাড়ি দেব নতুনের শাখে;
অথচ এতো বড় সত্যটা--
কী কঠিন বাস্তব!
বোধহয় কিছু সম্পর্কের সৌন্দর্য
লুকিয়ে থাকে গভীর দূরত্বে।
--আঞ্জু মনোয়ারা আনসারী