চাকরি

আপনি কী বেকার বসে আছেন? জেনে নিন নভেম্বর মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

Admin Desk
০৩ নভে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ
Zero Point News
খবরের ছবি

রাজ্য পুলিশে ৯৬ ড্রাইভার নিয়োগ

পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা এবং স্পেশাল ব্যাটালিয়নে মোট ৯৬ টি শূন্যপদে নিয়োগ হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ, পরে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬।

পিএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে মোট ২৬৬ টি শূন্যপদে ইংরেজি ভাষার স্টেনো নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা: ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪৪ বছর।

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬।

পিএসসির মাধ্যমে সাব সার্ভেয়ার নিয়োগ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC এর তরফে রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তরে সাব সার্ভেয়র নিয়োগের আবেদন চলছে। মোট ১১৪৫টি শূন্যপদে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটেগরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/ আই টি আই পাস হতে হবে।

বয়সসীমা: ০১/০১/২০২৪ তারিখ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬।

ভারতীয় রেলে ১৬০০ এর বেশি ক্লার্ক নিয়োগ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RRB NTPC UG Recruitment 2026 পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক , ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট, ট্রেন ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগ হবে। সব মিলিয়ে মোট ১৬৮৮ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।

বয়সসীমা: ০১/০১/২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬।

দক্ষিণ পূর্ব রেল কলকাতায় গ্রুপ ডি নিয়োগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলের অধীনে কাজের সুবর্ণ সুযোগ। দক্ষিণ পূর্ব রেল কলকাতায় গ্রুপ সি ও ডি পদে নিয়োগ চলছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা RRC এর তরফে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। মোট ৫৪ টি শূন্যপদে স্থায়ীভাবে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা: ০১ জানুয়ারি, ২০২৭ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।

বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ

বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরের তরফে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম (RBSK)-এর অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্টাফ নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ইত্যাদি পদে নিয়োগ চলছে। প্রথমে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হবে, পরে কাজের নিরিখে মেয়াদ বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬।

রেলে স্নাতক পাসে ৩৪০০ নিয়োগ

ভারতীয় রেলে RRB NTPC Graduate Recruitment 2026 পরীক্ষার দ্বারা স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগ হবে। সব মিলিয়ে বিভিন্ন জোনে মোট ৩৪০০ শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।

বয়সসীমা: বয়সসীমা নিয়ে সঠিক আপডেট পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর, ২০২৬।

ভারতীয় রেলে স্টেশন মাস্টার নিয়োগ

ভারতীয় রেলের অধীনে স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিভিন্ন RRB জোনে মোট ১২৬৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে।

বয়সসীমা: ২০ থেকে ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

ONGC তে ৩ হাজারের বেশি অ্যাপ্রেন্টিস নিয়োগ

কেন্দ্রীয় সরকারের ‘মহারত্ন’ পাবলিক সেক্টর সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ দেশের মোট ২৪ টি সেন্টারে মোট ৩ হাজারের বেশি শূন্যপদ পূরণ হবে। ট্রেনিং চলাকালীন মাসিক সর্বনিম্ন ৮ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা: ২৯ নভেম্বর ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬।

সুপ্রিম কোর্টে স্নাতক পাসে নিয়োগ

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। মোট ৬৫ টি শূন্যপদে গ্রুপ ‘বি’ নন-গেজেটেড ক্যাটেগরির অধীনে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় স্নাতক পাস ও সাথে কম্পিউটারে কাজে দক্ষ হতে হবে।

বয়সসীমা: ১ অক্টোবর অনুযায়ী ২০২৬ অনুযায়ী অন্তত ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

এই খবর শেয়ার করুন: