ভগবানের সেনাপতি - গুণমুগ্ধরা, পায়ের জাদুতে নিজেদের একাত্ম করেন...... রো-নাল-ডো-মন্ত্রের ধ্বনিতে
প্রসেনজিৎ চক্রবর্তী
ঈগল নাকি বৃদ্ধ হয়ে গেলে নিজেই তার নখ পালক ফেলে দেয় যাতে নতুন করে লড়াই করতে পারে ।নিজেকে প্রমাণ করতে চায় আমি এখনো পারি।তাই তো সে আকাশের বহুহু..হু দূরে উড়তে পারে।হ্যাঁ আপনিও নিজেকে মনে মনে বলেন যে আমিও পারি সে পৃথিবীর যে প্রান্তেই আমি থাকিনা কেন।
আসলে সবাই তো আর ভগবানের রাজপুত্র হয় না।কেউ কেউ সেনাপতি হয়।যে রাজার মুকুট নয়।সেনাপতির শিরস্ত্রাণ মাথায় নিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধ ক্ষেত্রে বুক চিতিয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়। তাই তো ৩৬ বছর বয়সেও কেউ কেউ যখন সুরক্ষিত জায়গা খোঁজে আপনি তখন নিজেকে নতুন ভাবে চিনতে তুরিনের সেই বিখ্যাত রিং এর মধ্যে প্রবেশ করেন।রোমান সৈন্য দের মাঝে পর্তুগিজ সেনাপতির রাজমুকুট মাথায় তুলে নেন।
২০১৬ সালের ইউরো কাপের ফাইনালে চোখের জলে মাঠ ছেড়ে চলে যেতে দেখে স্বয়ং ভগবান ও বোধহয় দুঃখ পেয়েছিলেন।তাইতো প্রজাপতির মধ্য দিয়ে তিনি বার্তা দিয়েছিলেন... জয়ী হয় তারাই যারা শেষ অবধি লড়াই করে।সেই রাতে আপনার চিৎকার সঙ্গীদের উদ্বুদ্ধ করার ভঙ্গিমা সেনাপতির লড়াইকে মনে করিয়ে দেয়।আমরা যারা ফুটবল ভালবাসি।তারা সারাজীবন আপনার সেই লড়াই সেই জয়ের কান্না কোনোদিন ভুলবো না।
আসলে কিছু কিছু মানুষ অন্য রকম হয়।ছক ভাঙা।যাদের আমরা সহজে বুঝতে পারিনা।তাইতো আমরা আপনার বোহেমিয়ান জীবন যাপন নিয়ে বেশি আলোচনা করি। আজ আমরা বেশিরভাগ মানুষই আপনার মত প্রতিভাবান ব্যক্তিত্বদের বিলাসবহুল জীবনযাত্রাকেই ভালো করে জানার চেষ্টা করি কিন্তু আমরা কেউই তাদের জীবনের কঠিন পরিস্থিতি গুলির সম্বন্ধে ভালো করে জানার চেষ্টাও করিনা।
অতিরিক্ত মদ খাওয়ার জন্য আপনার বাবা ডিনিস আভেইরোর মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যু হয়। এই ধাক্কা আপনি একদমই সহ্য করতে পারেননি,ভুলে যাই আপনি শপথ করেছেন মদ্য পান করবেন না।কিংবা রক্ত দান করেন বলে শরীরে উল্কি করবেন না।
পুরস্কারের মঞ্চে আপনার পরিবার,মা কেন সব সময় থাকে এক সাংবাদিকের প্রশ্নে আপনি বলেছিলেন “যদি আমরা আমাদের পরিবারকেই সাহায্য করতে না পারি,ভালোবাসতে না পারি তাহলে আমরা আর কাকে ভালোবাসবো ,সাহায্য করবো” একটা কথা মাথায় রাখা আমাদের সকলের দরকার যে, কোনো মানুষই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মহান হয়ে যায় না | তাকে মহান হতে গেলে ভালো কর্ম নিশ্চই করতে হবে এবং সেই সাথে তাকে তার কর্মের প্রতি শৃঙ্খলাবদ্ধ হতেই হবে।আর আপনি সেটা এখনো দক্ষতার সঙ্গে করে চলেছেন।
কিন্তু আমরা ফুটবল ভক্তরা সেই সব ভুলে ফুটবলের ভগবান বেশি এগিয়ে গেলো নাকি সেনাপতি সেই নিয়ে আমরা কথার লড়াই করি।
২০০৩ সালে আলেক্স ফার্গুসন যখন স্পোটিং লিসবনের কাছে ৩-১এ হেরে গিয়েও সাজঘরে কিছু রাগপ্রকাশ করেন নি । ম্যানচেস্টার এর খেলোয়াড় রা কিছুটা অবাক হয়েছিল।কারণ ফার্গুসন তখন আপনাকে নিয়ে ব্যস্ত ছিলেন।কারণ জুহুরী চোখ নতুন একলব্য কে পেয়ে গিয়েছিলো। এর পর একে একে পর্তুগাল এর মাটি ছেড়ে ইংল্যান্ড-স্পেন হয়ে ইতালির জল হওয়ার সঙ্গে ফুটবল কে নিয়ে নানা পরিবেশে নিজের জাত চেনাচ্ছেন।নিজেকে নতুন করে ভাঙছেন - গড়ছেন।এক জায়গায় নিজে বেঁধে রাখছেন না। যদি আমি নতুন জায়গায় গিয়ে নিজেকে মেলে ধরতে না পারি।সেই ভয় আপনার মধ্যে নেই।এই জায়গায় আপনি ভগবান না হয়ে সেনাপতির চরিত্র পালন করেছেন।
সব শেষে একটাই কথা বলবো নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কিছুটা হলেও এই মুহূর্তে আপনি অনেকের থেকে এগিয়ে। কেউ ব্যর্থতা সামলাতে না পেরে খেলা থেকেই অবসর নিয়ে নেয়। আর আপনি লড়াইটা অত্যন্ত কঠিন জেনেও টিমমেটদের মোটিভেট করে যান শেষ পর্যন্ত। তাই বর্তমানে ভালো খেলোয়াড়দের সঙ্গে আপনার দক্ষতায় পার্থক্য খুঁজে না পেলেও নেতৃত্ব ও সাফল্যের দিক দিয়ে আপনিই সেরা।
আসলে আপনি মাঠে নামলে আপনার দিকে তাকিয়ে থাকে হাজার চোখ,লাল-সাদা-কালো-মেরুন রঙে নিজেদের মুড়ে ফেলেন আপনার গুণমুগ্ধরা, পায়ের জাদুতে নিজেদের একাত্ম করেন...... রো-নাল-ডো-মন্ত্রের ধ্বনিতে শরীরে শিহরণ জেগে যায়।কারণ তারা আপনার ওপর বিশ্বাস রাখেন বারবার। রোনাল্ডো মানে ফিরে আসার লড়াই, নতুন হৃদ স্পন্দন,সেই মুষ্টি বদ্ধ হাত এক জাদু মন্ত্র যার ওপর ভরসায় রাত জাগা যায়, সব কাজ ফেলে এক ছুটে মাঠে চলে যাওয়া যায়, টিভির সামনে বসে পড়া যায়, ফুটবল কে ভালোবাসা যায়,জার্সির পেছনে ৭নম্বর লিখে যোদ্ধা হওয়া যায়।