27/08/2026 : 9:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ফের মানবিক ভূমিকায় মঙ্গলকোটের যুবক

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৩ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লোচন দাস সেতু এলাকায় বেশ কয়েকদিন ঘোরাফেরা করছিল একটি মানসিক ভারসাম্যহীন যুবক। তার পরিচয় কিছু জানার ছিল না, কারণ সে কোন কথাই বলতে পারছেনা।
হঠাৎ করে ওই মানসিক ভারসাম্যহীন যুবক লোচন দাস সেতুর নিচে থাকা প্রতীক্ষালয় অসুস্থ হয়ে পড়ে থাকেন দুদিন ধরে।


মঙ্গলকোটের ঝিলু গ্রামের সেখ সুজ্বল সেই বিষয়টি লক্ষ্য করেন এবং তিনি তৎক্ষণাৎ তাকে একটা টোটো করে নতুনহাটের একটি বেসরকারি ডাক্তারখানায় নিয়ে যান। ডাক্তারবাবু চিকিৎসা করে বেশ কিছু ঔষধপত্র দেন।
ঝিলু গ্রামের যুবক সেখ সুজ্বল প্রতিদিন এসে নিয়মিতই মানসিক ভারসাম্যহীন যুবককে ওষুধ খাইয়ে সুস্থ করেছেন তার এহেন উদ্যোগে খুশি মঙ্গলকোটের সকল সম্প্রদায়ের মানুষের । ফের মানবিক ভূমিকায় যুবক সম্প্রদায়।

Related posts

দ্রুত গতির বাইককের ধাক্কায় প্রাণ হারালো পথচারী

E Zero Point

মঙ্গলকোটে ছোট হুজুরের স্মরণে দোওয়ার মজলিস 

E Zero Point

পান্ডুয়া রাধারাণী বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্কটেঃ ডি আইকে ঘেরাও করলেন অভিভাবকরা

E Zero Point

মতামত দিন