30/08/2026 : 11:01 AM
দুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

রঘুনাথগঞ্জে ভার্চুয়াল দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ, ১৪ অক্টোবর, ২০২০:


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নবান্ন সভাঘর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা সাথে মুর্শিদাবাদ জেলাতে বেশ কিছু দুর্গাপূজো উদ্বোধন করলেন ভার্চুয়াল ভিডিও কনফারেন্স মধ্যে দিয়ে । কোভিড সংক্রমণ কে মাথায় নিয়ে স্বাস্থ্য বিধি কে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু দুর্গাপূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে বিভিন্ন জায়গা সাথে মুর্শিদাবাদ জেলার কান্দি, বহরমপুর, বেলডাঙা ও রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দুর্গাপূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রঘুনাথগঞ্জ শহরের নীলরতন স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক গন্ধর্ব রাঠোর, জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভামশী সহ বিশিষ্ট ব্যক্তিরা ।

Related posts

বড়ঞা থানার কুলি তে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ১

E Zero Point

প্রতিবন্ধীদের পুজোর উপহার বিতরণ কান্দিতে

E Zero Point

অমাবস্যার দিন ভক্তের সমাগম দোহালিয়া কালী মন্দিরে

E Zero Point

মতামত দিন