30/08/2026 : 8:32 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বামেরা বন্ধ সফল করতে, মরিয়া চেষ্টা নেতাদের

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ২৬ নভেম্বর, ২০২০:


উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে রাস্তা অবরোধ বারাসাত চাপাডালি মোড় অবরোধ করল বাম কর্মী সমর্থকরা। নেতৃত্বে সিপিআইএম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ।

অন্যদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাণিজ্যে সচল রয়েছে কোন রকম বন্ধের প্রভাব পড়েনি।

তার পাশাপাশি বসিরহাট আংশিক বাজার ঘাট বন্ধ থাকলেও রাস্তায় যানবাহন চলছে, মানুষ জন যথেষ্ট পরিমাণে রাস্তার নেমেছে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত আজ বামফ্রন্ট ও তার সহযোগী দলের ডাকা দেশব্যাপী সাধারন ধর্মঘট সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে বাম কর্মী সমর্থকরা। বারাসাত চাপাডালি মোড়ের রাস্তা আটকে বনধকে সফল করতে ফ্ল্যাগ হাতে স্লোগান দিতে থাকে বাম কর্মী সমর্থকরা!বারাসাত তিতুমীর বাস স্ট্যান্ড এ বাস মালিক দের সাথে ধস্তা ধস্তি হয়!এরপর বারাসাত থানার পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

Related posts

চলন্ত ভলবো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায়

E Zero Point

জয়হিন্দ বাহিনীর মেমারি শহর শাখায় নিযুক্ত হলো নতুন প্রেসিডেন্ট ও চেয়ারম্যান

E Zero Point

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

মতামত দিন