27/08/2026 : 3:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৮ মার্চ ২০২১:


নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে মেমারি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল মনোনীত প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের প্রচার অভিযান জোড় কদমে এগিয়ে চলেছে। শনিবার মেমারি পৌরসভার অন্তর্গত ১৫ ও ১৬ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করলেন তিনি।

তৃণমূলের এই নির্বাচনী মিছিলে পা মিলিয়েছে আট থেকে আশি নারী-পুরুষ নির্বিশেষে। খেলা হবে গানের তালে তালে পা মেলালেন সকলেই। মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বিষয়ী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা, ইউনিয়ন নেতা সুকান্ত হাজরা, প্রাক্তন কাউন্সিলর সেখ আসাউদ্দিন সহ অন্যান্যরা।

Related posts

গুসকরায় ‘দুয়ারে সরকার’

E Zero Point

শ্রদ্ধায় চার প্রয়াত পার্টি কর্মীকে স্মরণ

E Zero Point

তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন