01/03/2026 : 7:29 AM
আমার দেশ

টেট উত্তীর্ণদের মেয়াদকাল ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৩ জুন ২০২১:


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেছেন যে, ২০১১ সাল থেকে শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়(টেট) উত্তীর্ণ শংসাপত্রের মেয়াদ ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । ইতিমধ্যে যেসব প্রার্থীর শংসাপত্রের মেয়াদ ৭ বছর অতিবাহিত হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন করে টেট শংসাপত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি ।


শ্রী পোখরিয়াল বলেছেন, শিক্ষকতা ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে ।
বিদ্যালয়ে শিক্ষক হিসেবে একজন ব্যক্তির নিয়োগের যোগ্যতা নির্ণায়ক হিসেবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর ২০১১ সালের ১১-ই ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকা অনুযায়ী প্রতিটি রাজ্য সরকারকে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষা পরিচালনা করা এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের ৭ বছরের মেয়াদে টেট শংসাপত্র প্রদান করতে বলা হয় ।

Related posts

দিল্লিতে ই-সঞ্জীবনী প্ল্যাটফর্মের মাধ্যমে সিজিএইচএস এর টেলি-কনসালটেশন পরিষেবা

E Zero Point

বিশ্ব বেতার দিবসঃ মতামতের স্বাধীনতা ও শিক্ষার প্রসারে রেডিওর গুরুত্ব লক্ষনীয়

E Zero Point

ডিওপিপিডব্লিউ – এর উদ্যোগে দেশব্যাপী সফলভাবে চলছে পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ

E Zero Point

মতামত দিন