27/08/2026 : 12:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে স্কুটি দু্র্ঘটনায় গুরুতর জখম সমবায় কর্মী

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৬ ফেব্রুয়ারি ২০২৩:


রবিবার সকালে মেমারির ইছাপুরের কালিবাড়ির সামনে এক দুর্ঘটনায় মারত্মকভাবে জখম হয়েছে আমাদপুর সমবায়ের কর্মী সমীরকুমার দাস।

সংবাদসূত্রে জানা যায় এদিন সকালে মেমারি থানার অন্তর্গত আমাদপুর অঞ্চলের বাসিন্দা সমীর কুমার দাস বাড়ী থেকে বেড়িয়ে মেমারির দিকে আসছিলেন। অপরদিকে মেমারির দিক থেকে আসা একটি টোটো ও ভ্যান রিক্সার মাঝে সমীর কুমার দাস তার স্কুটি নিয়ে ঢুকে যান এবং পড়ে ভ্যান রিক্সার রডে লেগে মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা মেমারি গ্রামীন হাসপাতালে পাঠালে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার বর্ধমান হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সমীর কুমার দাস কলকাতার পিজি হাসপাতালে চিকসাধীন এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

Related posts

মেমারি কৃষ্ণবাজারে স্বাধীনতা দিবসে মাস্ক বিতরণ

E Zero Point

মেমারিতে ডাকাতির আগেই গ্রেপ্তার ২

E Zero Point

অভিযুক্ত কে চিনিয়ে দিলেন মিমি চক্রবর্তী

E Zero Point

মতামত দিন