31/08/2026 : 1:15 AM
আমার বাংলা

এগারো শরীফে ভক্তদের ঢল

জিরো পয়েন্ট নিউজ – বাবু হক, হাওড়া, ৯ ফেব্রুয়ারি ২০২৫ :


হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে ও প্রঙ্গনে, রবিবার বড়ো পীর হজরত আব্দুল কাদের জিলানী রঃ আঃ এর স্মরণে আরবি মাসের চাঁদের এগারো তারিখে এগারো শরীফ অনুষ্ঠিত হয় বলে জানান সভাপতি এম ডি মুক্তার আমাদের প্রতিনিধিকে। পবিত্র কুরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে পীর ফকির দরবেশ ওলী আউলিয়া কেরামের আমল সম্পর্কে আলোচনা করেন পীর রফিকুল ইসলাম খান পীরজাদা সহিদুল ইসলাম খান।

পীরজাদা আমিরুল ইসলাম খান,পীরজাদা আবেদুল ইসলাম খান সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান উপস্থিত সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয় । বিশ্বের সকলের শান্তি,মঙ্গল, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বলে জানান হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আমাদের প্রতিনিধিকে।

দেশের বিভিন্ন স্থানের ভক্ত, মুরিদান, মেহমান ও দর্শনার্থীরা বিশেষ দোওয়ার মজলিসে অংশ নেন।পীর রফিকুল ইসলাম খান বলেন এমাসের তের থেকে পনেরো তিন দিন ধরে দিবারাত্রি একুশ তম বর্ষ ঊরুষ মিলন উৎসব অনুষ্ঠিত হবে হজরত পীর জনাব আব্দুল হামিদ আলি খান রঃ আঃ এর স্মরণে।

Related posts

তৃণমূলের প্রেস কনফারেন্সঃ সরাসরি: অভিযোগ প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, জানাল তৃণমূল

E Zero Point

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

মানিকের গ্রেপ্তারি নিয়ে হলফনামা দিল ইডি, ফের শুনানি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে 

E Zero Point

মতামত দিন