27/08/2026 : 2:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান পৌরসভার ২০ নং ওয়ার্ডে আটকে থাকা কাজ আবার শুরু

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ লকডাউন শেষ হবার পরেই বেশ কিছু কাজ আটকে ছিল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার। আজ ২০ নম্বর ওয়ার্ডের কাজ শুরু হল, সর্বমঙ্গলা মন্দির এলাকায় এবং আমড়াতলা বলি সেই সব জায়গায় যে সমস্ত পুরনো লাইটপোস্ট ছিল সেই গুলো যখন তখন পড়ে যেতে পারত, সে গুলোকে সরিয়ে নতুন করে লাইভ পোস্ট লাগানোর কাজ চলছে,পাশাপাশি যে জলের লাইন বসানো হয়েছে বেশ কিছু জায়গায় সমস্যা ছিল এবং সেই জলের পাইপ থেকে জল লীক হচ্ছিল সেই সব আবার নতুন করে কাজকর্ম শুরু হল। ধারাবাহিকভাবে এই কাজ চলবে বলে জানিয়েছেন ২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জয়দেব মুখার্জি। তিনি জানান যে, যদিও একটু সমস্যা দেখা যাচ্ছে জল বৃষ্টির কারণে তবে খুব তাড়াতাড়ি যে সমস্ত কাজ বাকি রয়েছে সেইসব শেষ করা হবে বলে।

Related posts

জাতীয় কংগ্রেসের কার্যালয় উদ্বোধন মেমারিতে

E Zero Point

শ্রমজীবী মানুষের জন্য সি.পি.আই(এম)এর মিছিল মেমারিতে

E Zero Point

৯৯ বছরের প্রাক্তন জওয়ান করোনা যুদ্ধ জয় করে ডায়মন্ড হারবার ফিরলেন

E Zero Point

মতামত দিন