27/08/2026 : 1:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে ধানবোঝাই লরি উল্টে জখম চালক, খালাসি

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার বাজারে বাইশবিঘার কাছে আজ ধানবোঝাই লরি উল্টে আহত হলেন চালক ও খালাসি। বিকেলে বলগোনার দিক থেকে ছয় চাকা লরিটি বর্ধমানের দিকে যাচ্ছিল। বাইশবিঘার কাছে লরির ডান দিকের পিছনের চাকা দুটি ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরি। রাস্তায় ধানের বস্তাগুলি ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তা যানজটমুক্ত করে। আহতদের চিকিৎসা করাতে হাসপাতালে পাঠানো হয়।

Related posts

বেসরকারি স্কুলের খরচ দেখতে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

E Zero Point

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, রাজ্য সড়ক অবরোধ

E Zero Point

স্কুল ফি কমিটিতে অভিভাবকদের মান্যতা হাইকোর্টের

E Zero Point

মতামত দিন