27/08/2026 : 1:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

হরালদাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে মিছিল

সুমন চক্রবর্ত্তীঃ হরাল দাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লাদাখে ভারতীয় শহীদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী ও মোমবাতি মিছিল করা হলো। গত ২৮জুন রবিবার বিকালে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচি হরাল দাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল করা হয়। লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের হামলায় ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়। ঐ সকল শহীদ ভারতীয় জওয়ানদের আত্মার শান্তি কামনা জন্য আজ এই মিছিল করে বলে জানান তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এদিন এখানে কয়েকশো নেতা কর্মীরা হাতে পোস্টার ও মোমবাতি নিয়ে এই মিছিলে সামিল হয়। হরাল হাটতলা থেকে মিছিলটি শুরু হয়ে গোটা হরাল দাসপুর অঞ্চল পরিক্রমা করে পরে শহীদ বেদীতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জাপন করে মিছিলটি শেষ হয়।

Related posts

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

E Zero Point

সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে হুগলি বর্ধমান বর্ডার এলাকায় পুলিশের নাকা চেকিং

E Zero Point

এত তাড়াতাড়ি বাংলার মানুষ বদল চাই নাঃ সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

মতামত দিন