30/08/2026 : 10:59 AM
আমার বাংলা

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ১ জানুয়ারি ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলকোট বটতলায় আজ অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

উপস্থিত মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, মঙ্গল কোট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জুলফিকার আলী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল বাসেদ, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মীহির ঘোষ,সহ এলাকার সকল নেতৃত্ব।

৩০০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রায় ১০০ জন রক্তদাতা আজ এই রক্তদান শিবিরের রক্তদান করেন।
এই রক্ত তুলে দেয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের হাতে।

Related posts

পূর্ব গরীমা হারাচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ প্রতিষ্ঠিত বর্ধমানের মসজিদ, হতাশ ইতিহাসপ্রেমীরা !

E Zero Point

মেমারি রসুলপুরে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

E Zero Point

শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার পথে ১০ জন পূন্যার্থীর মৃত্যু

E Zero Point

মতামত দিন