07/09/2026 : 2:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি রসুলপুরে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, মেমারি, ১ অক্টোবর ২০২১:


মোবাইল চুরির অপরাধে পূর্ব বর্ধমান জেলার রসুলপুর স্টেশন বাজার থেকে সেখ সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। এদিন রসুলপুর স্টেশন বাজারে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

তারপরই মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে। জানা যায় ওই ব্যক্তির বাড়ি শক্তিগড় থানার বড়শুলের তাঁতখণ্ড এলাকায়। ধৃতের কাছ থেকে ২৫ টি অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত সানোয়ার হোসেন বিভিন্ন জায়গায় মোবাইল ছিনতাই করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। ধৃত কে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।



Related posts

১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদের টিকাকরণ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

ezeropoint +91 7797331771

করোনাকালে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধঃ মেমারি বিধায়িকার কাছে স্মারকলিপি

ezeropoint +91 7797331771

বিতর্কিত দৃশ্য নিয়ে প্রতিবাদ পূর্বস্থলীতে

মতামত দিন