06/09/2026 : 8:18 PM
ট্রেন্ডিং নিউজ

পাহাড়হাটী স্কুলে সাফল্যের সাথে অনুষ্ঠিত হল ‘অ্যাবাকাস ট্যালেন্ট সার্চ এক্সাম’

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি আনসারী, ৬ সেপ্টেম্বর ২০২৬ :


ছাত্রছাত্রীদের গাণিতিক মেধা ও মানসিক দক্ষতার বিকাশ ঘটাতে রবিবার পাহাড়হাটী স্কুলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হল ‘অ্যাবাকাস ট্যালেন্ট সার্চ এক্সাম’।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেধা অন্বেষণ পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর বহু শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। খুদে পড়ুয়াদের একাগ্রতা এবং দ্রুত হিসাব করার দক্ষতা ছিল চোখে পড়ার মতো।

সমগ্র অ্যাবাকাস মেরিট টেস্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন প্রদীপ দা।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত অভিভাবকদের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের একাগ্রতা বৃদ্ধি করে।

এছাড়াও স্মরণশক্তি প্রখর করা এবং গণিতের ভীতি দূর করতে অ্যাবাকাস অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

পরীক্ষা শেষে সফল অংশগ্রহণকারী সকল পড়ুয়াকেই উদ্যোক্তাদের পক্ষ থেকে আন্তরিক উৎসাহ ও শুভকামনা জানানো হয়।

উদ্যোগক্তাদের পক্ষ থেকে প্রদীপ দা বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা মূলক পরীক্ষা ভবিষ্যতে বিভিন্ন সরকারী চাকরী পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হবে।

Related posts

বইমেলায় কেরিয়ার কাউন্সিলিং সেমিনার

ezeropoint +91 7797331771

বৃষ্টিকে উপেক্ষা করে মন্ত্রী, বিধায়কের সাথে প্রচারে তৃণমূল প্রার্থী

ezeropoint +91 7797331771

ইউটিউব প্লেলিস্ট এ প্রচুর পরিমাণে ভিডিও ডাউনলোড করতে চান? কি করবেন জানুন বিস্তারিত

মতামত দিন