26/02/2026 : 2:29 PM
ট্রেন্ডিং নিউজ

বইমেলায় কেরিয়ার কাউন্সিলিং সেমিনার

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ জানুয়ারি ২০২৫ :


বুধবার বৈকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি পাহাড়হাটিতে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার অষ্টম বইমেলা মঞ্চে । অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেন বইমেলা পক্ষ থেকে।
কেরিয়ার কাউন্সেলিং নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয় । বিশেষত ছাত্রছাত্রীরা এবং যুবক-যুবতীরা এই আলোচনা সভায় অংশ নেন। উপস্থিত আধিকারিক বৃন্দ কেরিয়ার গড়ার লক্ষ্যে উপযুক্ত গাইডলাইন বলে দেন ছাত্রছাত্রীদের।

এই দিনে উপস্থিত ছিলেন এস ডি ও সদর তীর্থ সংকর বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক আই এ এস প্রতীক সিং , আই এ এস অহিংসা জৈন , পি ও কাম ডব্ল বি সি এস কৃষ্ণেন্দু কুমার মন্ডল , পূর্ব বর্ধমান সদর সাউথ এসডিও বুদ্ধদেব পান , ডিএমডিসি অভ্রজ্যোতি পাল, মেমারি দু’নম্বর ব্লক বিডিও বিশাখ ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও এদিন পূর্ব বর্ধমান জেলার অষ্টম বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতায় এবং অন্যান্য বিভাগের প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় মঞ্চ থেকে।

Related posts

“কথাটি সামাজিক দুরত্ব কেন? শারীরিক নয় কেন?”- এক অভিনব আড্ডার আয়োজন হতে চলেছে মেমারিতে

E Zero Point

গুসকরায় অভাবনীয় জীবনের করুণ ইতিহাস

E Zero Point

বিশ্ব ধরিত্রী দিবসে বর্জ্য সংগ্রহ অভিযান পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন