29/09/2026 : 2:33 PM
ট্রেন্ডিং নিউজ

কৃষক ও জমিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মশালা

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, কমল বড়া, ২৩ জুন ২০২৬ঃ


কৃষক ও জমিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে মঙ্গলবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মশালা হল মন্তেশ্বরে। পূর্ব বর্ধমান জেলার ২ টি ব্লকে অর্থাৎ মন্তেশ্বর ও ভাতার ব্লকে এই কর্মশালা করা হয় বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়।

‘কেসিসি স্যাচুরেশন ড্রাইভ’ নামক প্রোগ্রামে স্বল্পসুদে ঋণ অর্থাৎ ৪ শতাংশের হারে কেসিসি লোন অন্নদাতা কৃষকদের আর্থিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল কৃষকদের কাছে কৃষি ঋণের সুবিধা আরও সহজলভ্য করা এবং প্রত্যেক যোগ্য কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড (KCC)-এর আওতায় নিয়ে আসা।

এদিন ১০ জন উপভোক্তার হাতে কেসিসি লোনের চিঠি তুলে দেওয়া হয়।শস্যবীমা, জনসুরক্ষা প্রকল্পের বীমা করার বিষয় সহ জৈব সার ব্যবহারের বিষয়ে এদিন সকলকে সচেতন করা হয়। উচ্চ ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ক্ষতির কারণ হচ্ছে বলে উল্লেখ করে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের উপর জোর দেওয়ার কথা বলেন।

উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্কের আঞ্চলিক অফিসের চিফ ম্যনেজার অর্ণব মন্ডল, পূর্ব ও পশ্চিম বর্ধমান ২ জেলার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট ম্যানেজার(নাবার্ড) শিবজন সোরেন, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অমর কুমার মন্ডল, মন্তেশ্বর ব্রাঞ্চ ম্যানেজার সোমনাথ ঘোষ।

Related posts

‘খাতা – কলমে নয়, বাস্তবে কার্যকর হতে হবে’ যততত্র টোটো – রিকশা মামলায় জানালো হাইকোর্ট  

ezeropoint +91 7797331771

গাজন উৎসবে ভোটার সচেতনতা প্রচার মেমারিতে

ezeropoint +91 7797331771

IPL2023: জেনে নিন আইপিএল ২০২৩ এর সময়সূচী

ezeropoint +91 7797331771

মতামত দিন