জিরো পয়েন্ট নিউজ মেমারি, ২৪ সেপ্টেম্বর ২০২৬:
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির নুদিপুরে এস বি এস এফ কলেজ অফ ফার্মাসির নতুন ভবনের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
উদ্বোধনের আগে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন প্রাঙ্গনে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রশান্ত সিংহ রায়, বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু, বিজেপি রাজ্যনেতা সায়ন্তন বসু, জেলা নেতা বিশ্বজিৎ পোদ্দার সহ আরও অনেকে।
এদিন কলেজ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় বি এড কলেজের অবকাশ মঞ্চে। সেমিনারে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু। এছাড়াও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবন নিয়ে একটি ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হয়।



