23/06/2026 : 11:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেমারিতে জাতীয় কংগ্রেসের সভা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, নূর আহামেদ, ২৩ জুন ২০২৬ঃ


মঙ্গলবার বিকালে মেমারি বামুনপাড়া মোড়ে মেমারি ১ নং ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, হকার উচ্ছেদ, গ্যাস, পেট্রোল. ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশ তথা রাজ্যে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে এই প্রতিবাদ সভা আয়োজিত হয় বলে উদ্যোক্তারা জানান।

এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেমারি ১ নং ব্লক কংগ্রেস সভাপতি আশীষ দত্ত, ২ নং ব্লক সভাপতি ফরিয়াদ মল্লিক, প্রাক্তণ সভাপতি দিলীপ দাস, তুষারকান্তি পান, শ্রাবণ সাউ ও যুবনেতা অনীক সাহা, জাকির হোসেন সহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যের মাধ্যমে রাজ্যে ৪৫দিনের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বলেন প্রতিশ্রুতি মোতাবেক কাজ করছে না বিজেপি সরকার। রাজ্যে হিন্দু-মুসলিম সম্প্রীতির আবহাওয়া নষ্ট করছে বলে দাবী করেন বক্তারা।

Related posts

শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় পূজা

E Zero Point

সহ সভাধিপতির অভিনয়ে মুগ্ধ আউসগ্রামবাসী

E Zero Point

স্পন্দনের উদ্যোগে করোনাকালে হোলি সচেতনতা

E Zero Point

মতামত দিন