26/08/2026 : 9:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের বারুইপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ১৯ জুন ২০২১:


শুক্রবার প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে এস জি জি টি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মঙ্গলকোটের চালক অঞ্চলের বারইপাড়া গ্রামের ১৬০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, সোয়াবিন, সরষের তেল, আলু, পিয়াজ ,সাবান, সারফ, টুথপেস্ট এর প্যাকেট। এই সকল নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলি হাতে পেয়ে সাধারণ মানুষরা খুবই খুশি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় ও গুসকরা ব্রাঞ্চ এর প্রতিনিধি দেবাশীষ মোদক ।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ,শিক্ষাবিদ নারায়ন চন্দ্র নাগ, জননেতা শেখ সাদেক এবং সমাজসেবী সুন্দর লাল মজুমদার।

এদিন তারা সকলে স্থানীয় কিছু মানুষদের কে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই সকল দরিদ্র আদিবাসী মানুষদের কাছে ।এই কোভিদ পরিস্থিতিতে এবং দুর্যোগময় পরিবেশে সাধারণ মানুষদের সঙ্গে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যে কত খানি সমাজের পক্ষে কল্যাণকর তা মানুষগুলির চোখে-মুখে আনন্দের হাসিতে ফুটে ওঠে। সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় বলেন তারা এটা করতে পেরে খুব খুশি। মানুষজনদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য ।শিক্ষাবিদ নারায়ন চন্দ্র নাগ জানান এই স্বেচ্ছাসেবী সংস্থা টি দীর্ঘদিন ধরে কাজ করছে ।এদের এই শুভ উদ্যোগকে স্বাগত জানান।

Related posts

বিনা বিজ্ঞপ্তিতে অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে ছাঁটাই মালদা হাসপাতালে

E Zero Point

বৃষ্টির আতঙ্কে ভিজে ধান কম দামে বিক্রি করত বাধ্য হচ্ছে চাষীরা

E Zero Point

দুয়ারে সরকার পরিদর্শনে জামালপুর পঞ্চায়েত প্রধান

E Zero Point

মতামত দিন