13/07/2026 : 1:40 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভ্যাকসিন নিয়ে কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা, ১৯ জুন ২০২১:


ফের কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন কাউন্সিলের একাংশের কিছুদিন আগেই কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তার স্বামীর মৃত্যুর জন্য বিধায়ক দেবপ্রসাদ বাগ কে দায়ী করে মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

আর এদিন ফের পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর যৌথভাবে বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানিয়ে মহকুমাশাসকে লিখিত দরখাস্ত জমা করলেন। এবার বিধায়কের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার নামে স্বজনপোষণ, কালনা পুরসভার কাজে অনৈতিক হস্তক্ষেপ সহ বেশ কিছু অভিযোগ জানানো হয়েছে।

বিধায়ক দেবপ্রসাদ বাগ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করার পাশাপাশি তিনি জানান বিধানসভা ভোটের আগে যে কয়েকজন প্রাক্তন কাউন্সিলর বিজেপির হয়ে ভোটে কাজ করেছেন তারাই এই সমস্ত ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আনছেন।


ভ্যাকসিন প্রদান সংক্রান্ত বিষয়ে স্বজন পোষণের অভিযোগের পাশাপাশি বর্তমানে কালনা পৌরসভায় পৌরপ্রসাশক থাকা সত্ত্বেও প্রাক্তন পৌরপ্রসাশক তথা বর্তমান বিধায়কের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হচ্ছে। এমনই অভিযোগ করছেন প্রাক্তন কাউন্সিলারগণ।
প্রাক্তন কাউন্সিলারগণ মহকুমাশাসক কে দেওয়া অভিযোগে আবেদন জানিয়েছেন বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করার।

অভিযোগের কপি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং পূর্ব বর্ধমান জেলা সভাপতিকেও পাঠানো হয়েছে। এক কথায় বলতে গেলে কালনায় বিরোধী দল বর্তমানে শীত ঘুমে গেলেও, শাসকদলই শাসকদলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

Related posts

প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে মঙ্গলকোটে একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

বাবা গ্রহরাজ প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

ঘটকপুকুরে তৃণমূল কিষান – ক্ষেতমজুর কমিটির মিছিল ও পথসভা

E Zero Point

মতামত দিন