27/08/2026 : 9:51 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

সম্পত্তির জন্য হাতের আঙ্গুল কেটে নিলো ভাসুর

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ জুলাই ২০২১:


সম্পত্তি দখল নিতে বাধা দেওয়ায় এক গৃহবঁধূকে মারধর এবং বাম হাতের আঙ্গুল কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিনগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম রুমেলা বিবি। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত গৃহবধূর অভিযোগ তাদের বাড়ির পাশেই একটি জায়গা দখল নিতে আসে তার ভাসুর সাফুরু সেখ। প্রতিবাদ করায় ওই গৃহবধূকে এবং তার স্বামীকে মারধর করা হয়। আর অভিযোগ হাসুয়া দিয়ে বাম হাতের আঙ্গুল কেটে নেওয়ার চেষ্টা করে তার ভাসুর।

Related posts

মেমারি শহরে মহিলার শ্লীতাহানিঃ গ্রেপ্তার যুবক

E Zero Point

মঙ্গল থেকে জিম, যাত্রা, শুটিং-এ ছাড়ঃ এবার নিশ্চয় পাঠশালার পালা…..

E Zero Point

কান্দি আন্দুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

মতামত দিন