26/02/2026 : 2:58 PM
আমার বাংলা

মঙ্গল থেকে জিম, যাত্রা, শুটিং-এ ছাড়ঃ এবার নিশ্চয় পাঠশালার পালা…..

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি,  ১৭ জানুয়ারি ২০২২:


আশায় বাঁচে চাষা- একে একে করে সব শিথিল করা হচ্ছে, সবেতেই নিয়ম মেনে ছাড় দেওয়া হচ্ছে। এবার নিশ্চয় পাঠশালার পালা…..।

সোমবার সন্ধ্যার পর নবান্নের জারি করা নির্দেশিকায় এবার আরও কিছু বিষয়ে ছাড় দেওয়া হলো। নির্দেশিকায় বলা হয়েছে পঞ্চাশ শতাংশ আসন নিয়ে খোলা যাবে জিমগুলি এবং রাত ৯ টা পর্যন্ত জিমগুলি খোলা রাখা যাবে। তবে এ ক্ষেত্রে জিমের স্টাফ এবং শরীরচর্চা করতে আসা ব্যক্তিদের অবশ্যই করোনা টিকার দুটি ডোজ় থাকতে হবে।

যাত্রাশিল্পকে বাঁচাতে ছাড় দেওয়া হয়েছে যাত্রা আয়োজনে। এ ক্ষেত্রেও রাত ৯ টা পর্যন্ত যাত্রা পালার আয়োজন শেষ করতে হবে। ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রার আয়োজন খোলা জায়গায় করা যেতে পারে। কিন্ত কোন প্রেক্ষাগৃহ বা চারিদিক বন্ধ কোনও জায়গায় যাত্রা পালার আয়োজন করা হয়, সে ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অথবা মোট আসন সংখ্যার ৫০ শতাংশ (যেটি কম হবে) নিয়ে যাত্রা করা যেতে পারে।

ছাড় দেওয়া হলো আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও। এ ক্ষেত্রে শারীরিক দূরত্ববিধি পালন করা এবং সেই সঙ্গে যাবতীয় করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক। আগামিকাল ১৮ জানুয়ারি  মঙ্গলবার থেকেই চালু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম। তবে বাকি নিয়মবিধি আগের মতোই জারি থাকবে রাজ্যে। নৈশকালীন বিধিনিষেধও কঠোরভাবে মেনে চলতে হবে। বাইরে বেরোলেই মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। সেই সঙ্গে অন্যান্য করোনার বিধিনিষেধ, শারীরিক দূরত্ববিধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Related posts

ভাতার রেলস্টেশনে একুশে জুলাই পালন

E Zero Point

পূর্বস্থলীতে ক্যান্সার আক্রান্ত ছাত্রীর  পাশে ছাত্র সংগঠন 

E Zero Point

আট কাটা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন