19/08/2026 : 8:44 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৮ জুন ২০২১:


রোগ থেকে মুক্তি পেতে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন এক যুবক ।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ভরতপুর থানার সাহাপুর গ্রামে ।ঘটনার পর শুক্রবার সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখে বাড়ির লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নিবাস মাঝি (৩১)।বাড়ি সাহাপুর গ্রামের ।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বহুদিন ধরেই মানসিক রোগে ভেঙে পড়েছিলেন নিবাস মাঝি । বাড়ির লোকেরা নিবাস কে কান্দিতে ডাক্তারও দেখাচ্ছিলেন। হঠাৎ করে বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন যুবক। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Related posts

তীব্র তাপপ্রবাহের মধ্যেই সন্ধ্যাকালীন রক্তার্পণ উৎসব

E Zero Point

কৃষক সভার সম্মেলন মেমারি রসুলপুরে

E Zero Point

সরকার গড়ছি আমরা, নির্যাতিতা মহিলাদের কেস ফাইল ওপেন করবঃ অগ্নিমিত্রা পাল

E Zero Point

মতামত দিন