27/02/2026 : 2:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তীব্র তাপপ্রবাহের মধ্যেই সন্ধ্যাকালীন রক্তার্পণ উৎসব

জিরো পয়েন্ট নিউজ, এম.কে হিমু, মেমারি, ১৭ এপ্রিল ২০২৩:


মনের ইচ্ছা থাকলে সমাজের কাজে কোন প্রতিকূল পরিস্থিতি বাঁধা হয়ে দাঁড়ায় না। ঠিক যেমন বিগত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহে জেলার সকল মানুষের অবস্থা কাহিল ঠিক তখনই সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে সর্বদা সমাজ গঠনে সামাজের পাাশে – এই ব্রত কথা নিয়ে আবার এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার অন্যতম সংস্থা বড়শুল কিশোর সংঘ।

রবিবার ক্লাব প্রাঙ্গণে এক সান্ধ্যকালীন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়  বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে। এই রক্তদান শিবিরে বর্ধমান মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক সেন্টারকে ৫০ ইউনিট ও ক্যামরি ব্লাড ব্যাঙ্ক সেন্টারকে ৫০ ইউনিট করে মোট ১০০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয়।

রক্তার্পণ উৎসবের শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার, উদয় রায়, জাতীয় দলের প্রতিনিধিত্বকারী মহিলা ফুটবলার মল্লিকা টুডু, বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব আবু মনিরুদ্দিন সহ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারী ব্লাড ডোনারস্ ফোরামের পদস্থ পদাধিকারিক কর্মকর্তাগণ।

এছাড়াও এদিন বিভিন্ন রক্তদান কর্মকান্ডে যুক্ত জেলার ৫ টি সামাজিক সংস্থাকে রক্তযোদ্ধা সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও খন্ডঘোষ থানার সগড়াই গ্রামের মহিলা ফুটবল খেলোয়াড়কে “জেলার অনন্যা” সম্মানে সম্মানিত করা হয়। মল্লিকা টুডু অনুর্দ্ধ – ১৪, অনুর্দ্ধ ১৭ ফুটবল খেলায় অনুর্দ্ধ – ১৪ খো খো খেলায় রাজ্য বাংলা দলের হয়ে জাতীয় পর্যায়ের খেলায় প্রতিনিধিত্ব করেছে।

বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান “রক্তদান জীবনদান” ও “মানবতার জন্য রক্তদান” এই দুটি মানবিক কথা কে প্রাধান্য দিয়ে নববর্ষে রক্তার্পণ উৎসবের আয়োজন করেছি। সুস্থ সাংস্কৃতিকময় পরিবেশে যাতে রক্তদাতারা রক্ত দিতে পারেন তাই রক্তদান শিবির চলাকালীন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বড়শুল কিশোর সংঘের সভাপতি প্রবীর কুমার দাঁ জানান, সারা বছর বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচির পালনের মাধ্যমে মানুষের পাশে থাকে বড়শুল কিশোর সংঘ। বিগত দিনে এলাকার গরীর মেয়ের বিবাহের আয়োজন, কয়েকটি থানার সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের দুর্ঘটনা জনিত বীমা শংসাপত্র করে দেওয়া, শীতবস্ত্র বিতরণ, সরকারি বিভিন্ন সচেতনতার শিবিরের আয়োজন, করোনার সময় দুঃস্থ মানুষদের শুকনো খাদ্য সামগ্রী বিতরণ, মাক্স – স্যানিটাইজার বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে।

বড়শুল কিশোর সংঘ নতুন নতুন ভাবনায় সামাজ গঠনের কাজে নিরন্তর পথ চলছে। সম্ভবত সন্ধ্যাকালীন রক্তদান শিবরের আয়োজন জেলায় প্রথম। এই ধরনের উদ্যোগকে উপস্থিত সকল অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।

Related posts

ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা

E Zero Point

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর ৩ জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত ২ আহত ৪

E Zero Point

রাস্তার উপরে থাকা ইঁট, বালি, পাথর অবিলম্বে সরিয়ে দেয়ার নির্দেশ মাইকিং, ভাতার ব্লক জুড়ে

E Zero Point

মতামত দিন