15/09/2026 : 11:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ৭৪ তম বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ১৩ সেপ্টেম্বর ২০২৬:


শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে পূর্ব বর্ধমানের মেমারির জি.টি. রোডে অবস্থিত বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সৃষ্টি হলে আয়োজিত রক্তদান শিবিরের শুভ সূচনা করেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু। এদিন রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ ৫২ জন রক্তদাতা রক্তদান করেন।

​রক্তের ঘাটতি মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে ক্লাবের সদস্য ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে তপন গণ জানান, পূজার আড়ম্বরের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের মতো এবারও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, যার সূচনা হলো এই রক্তদান শিবিরের মাধ্যমে।

বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পক্ষে সুজিত নন্দী ​বলেন , ৭৪ তম বর্ষ বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে আগামী দিনগুলিতেও একাধিক কর্মসূচি রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): সন্ধ্যায় বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন ও দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হবে। ​১৮ সেপ্টেম্বর (শুক্রবার): বেলা ৩টা থেকে বিভিন্ন বিভাগে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় মহিলাদের শঙ্খধ্বনি ও মিউজিক্যাল বল প্রতিযোগিতা আয়োজিত হবে।

এছাড়াও ​১৯ সেপ্টেম্বর (শনিবার): সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও অর্কেস্ট্রা, যেখানে সঙ্গীত পরিবেশন করবেন সারেগামাপা খ্যাত শিল্পী সুচন্দ্রা মণ্ডল ও ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী তন্ময় শুভ্র দাস।

Related posts

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নয়, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টের বেসরকারীকরন

ezeropoint +91 7797331771

অভিনব উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন মেমারির ছাত্র ছাত্রীদের

ezeropoint +91 7797331771

মেমারিতে দুর্গামন্দিরের শিলান‍্যাস

ezeropoint +91 7797331771

মতামত দিন