27/08/2026 : 6:10 PM
আমার বাংলা

অনলাইন প্রতারণাঃ মেমারি থেকে গ্রেপ্তার ২

জিরো পয়েন্টনিউজ, মেমারি, ৯ জানুয়ারি ২০২৫ :


ফেসবুকে বিভিন্ন পোষ্টের মাধ্যমে অনলাইন প্রতারণা। কখনও সার্ভিসিং ফি, ফর্ম ফিলাপ কিংবা পার্ট টাইম চাকরি দেওয়ার জন্য প্রসেসিং ফি আদায় করতো বিভিন্ন জনের কাছ থেকে। এই ভাবেই চলছিল অনলাইনে প্রতারণা একটি চক্র। প্রসেসিং ফি বাবদ ধাপে ধাপে ৪৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। প্রতারিতরা সাইবার ক্রাইম পোর্টাল ও প্রতিবিম্ব পোর্টালে অভিযোগ করে কিছু নির্দিষ্ট ফোন নাম্বারের। সাইবার ক্রাইম দপ্তর থেকে সেইসব নাম্বারগুলো অনুসন্ধান করতে নেমে দেখা যায় সেগুলি দুজন ব্যক্তির নাম্বার থেকেই অনলাইনে প্রতারণাগুলো করা হয়েছে।


বুধবার মেমারি থানার পুলিশ সাইবার ক্রাইমে অভিযোগের ভিত্তিতে মেমারি পৌরসভার অন্তর্গত শ্রীদুর্গাপল্লী ও কৃষ্ণবাজার থেকে গ্রেপ্তার করে দুই যুবককে। ধৃতদের নাম সুমিত রায় ও সমীরণ মন্ডল। বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। অনলাইনে এই প্রতারণা চক্রের সাথে আর কে কে যোগ আছে সে বিষয়ে আরও তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানাই মেমারি থানার পুলিশ। বিচারক ধৃত সুমিত রায় ও সমীরণ মন্ডলকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Related posts

মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের পথ অবরোধ মেমারিতে

E Zero Point

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠন পরিচিতি ও সদস্যতা অভিযান মেমারিতে

ezeropoint

মতামত দিন