27/08/2026 : 5:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের পথ অবরোধ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ– অনন্যা সাঁতরা পাল, মৃত্যুঞ্জয় যশ, ১৯ মে ২০২৪ :


বকেয়া বেতনের দাবিতে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভের সামিল হলেন কারখানা শ্রমিকরা । ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের যাবুইডাঙ্গা এলাকায় । অভিযোগ যাবুই ডাঙ্গা অবস্থিত কালনা বর্ধমান রোডের পার্শ্ববর্তী নিউ বিশ্বসেবা এন্টারপ্রাইজ কারখানাতে কাজ করছিলেন শ্রমিকরা, বিগত মাসের বেতন তারা পাননি, তাই তারা পথ অবরোধের সামিল হয়েছিলেন আজ রবিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ।

বিক্ষোভকারী ওই শ্রমিকরা জানিয়েছেন মালিকদের মধ্যে কারখানার অংশ ভাগাভাগি হওয়ার কারণে তারা কারখানা বন্ধ করে দিতে চাইছেন তাই তারা শ্রমিকদের মাইনে দিতে চাইছেন না । সেই কারণে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কারখানা শ্রমিকদের। তাই বেতন আদায়ের জন্য তারা কারখানার গেটে তালা দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ।

পরে ঘটনাস্থলে আসেন মেমারি থানার পুলিশ । পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে । পরবর্তী সময়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক পক্ষের কথা হয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। মালিকপক্ষ শ্রমিকদের বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।

Related posts

নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

E Zero Point

মাস্ক মাস্ট – বর্ধমানের রাস্তায় নিয়ম ভাঙার খেলায় মত্ত মানুষ

E Zero Point

বর্ধমান মহন্মদ রফি ফ্যান্স ক্লাবের সঙ্গীতানুষ্ঠান

E Zero Point

মতামত দিন