26/02/2026 : 5:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৯ মে ২০২৪ :


পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুরে চেতনা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রক্তদান শিবিরে শেষে মোট ৬৫ জন স্বেচ্ছায় রক্ত দান করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন কুমার ঘোষ সহ চেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দরা।

তীব্র গরমে হসপিটাল গুলিতে রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন নবদ্বীপ ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।সকল রক্তদাতাদের একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।পাশাপাশি ৬০ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে।

Related posts

অপ্রত্যাশিত ভাবে বাদ পড়লেন প্রাক্তণ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তঃ মেমারির পুরভোট সরগরম

E Zero Point

নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

কৃষিবিল ও হাতরস গণধর্ষণ কান্ডের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন