28/02/2026 : 4:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রয়াত বামনেতাদের স্মরণসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ এপ্রিল ২০২২:


গত ১৬ মার্চ ২০২০ কমরেড বাদল হাজরার মৃত্য়ু হয়। করোনার অতিমারীর জন্য সেই সময় স্মরণসভা করা সম্ভব হয়নি। কমরেড কেশব দাসের মৃত্যু হয় ৭ মার্চ ২০২২।


মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মেমারি আমাদপুর গ্রামের শিবতলায় বুধবার বিকাল ৫টা নাগাদ দুই কমরেডের একই সাথে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় দুই কমরেডের প্রতিকৃতিতে মাল্যদান করেন। কমরেড বাদল হাজরার প্রতিকৃতিতে মাল্যদান করেন তার স্ত্রী আরতি হাজরা। কমরেড কেশব দাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন তার ছোট পুত্র শিবপ্রসাদ দাস।

সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা কমরেড সুকান্ত কোঙার। তিনি এই দুই কমরেডের স্মৃতিচারণা করেন। তিনি তার বক্তব্যে বলেন, ৭০ দশকে যখন সারা বাংলা জুড়ে সামন্ততান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে বাংলার মানুষ নিস্তার চাইছে যখন তখন আমাদপুর নিবাসী কমরেড বাদল হাজরা পার্টিতে সক্রিয়ভাবে যোগদান করেন। ৩৫ বছরধরে তিনি পার্টির জন্য ও মানুষের জন্য কাজ করে এসেছেন।

অন্যদিকে প্রয়াত কমরেড কেশব চন্দ্র দাস ১৯৮৪ সাল থেকে পার্টির সক্রিয় সদস্য। তিনি আমাদপুর অঞ্চল কৃষকসভার দায়িত্ব গ্রহণ করে কৃষকদের জন্য নানাবিধ কাজ করে এসেছেন। আমাদপুর পঞ্চগ্রাম পেপার মিল তৈরির পিছনে তার সক্রিয় ভূমিকা ছিল।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন অভিজিৎ কোঙার। সভায় সভাপতিত্ব করেন জয়দেব ঘোষ। সভায় উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, সঞ্জয় দে, প্রশান্ত কুমার, পীযুষ বিশ্বাস সহ অন্যান্য পার্টি নেতৃত্ব।

Related posts

ধর্নার পর বিয়ে নতুন জীবন শুরু সুব্রত ও বর্ষার

E Zero Point

শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ভাতার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ২

E Zero Point

মতামত দিন