02/06/2026 : 3:57 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাথার চুল উঠে টাক, হতাশায় আত্মহত্যা যুবকের

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, কালনা, ২৮ অগাষ্ট ২০২০:


অজানা রোগে মাথার চুল আস্তে আস্তে উঠে যাওয়ায় পরিচিতিদের কাছে মজার পাত্র হয়ে উঠেছিল কালনা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুরজিৎ বসাক। তাই সমাজে নিজের সম্মান ঢাকতে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এই কলেজ পড়ুয়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।

কয়েক বছর আগে মাথা ভরা চুল নিয়ে দিব্যি ছিল কালনা ধাত্রীগ্রাম এর মাঠ পাড়া এলাকার সুরজিৎ বসাক। হঠাৎই এক অজানা রোগ তার শরীরে বাসা বাধলে অল্প অল্প করে উঠতে শুরু করে মাথার চুল। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে মাথার চুল ওঠা বড় আকার নেয়। তারপরেই শুরু হয় কালনা থেকে কলকাতা বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা।

এরইমধ্যে তারই কিছু পরিচিতিরা তাকে দাদু বলে তাচ্ছিল্য করত, একপ্রকার বলা যেতে পারে সমাজে মজার পাত্র হয়ে উঠেছিল, সেটা মন থেকে মেনে নিতে পারেনি কলেজ পড়ুয়া সুরজিৎ। তার এই সমস্যা নিয়ে চিকিৎসকের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো ফল না পেয়ে মানসিক হতাশায় ভুগছিলেন এই কলেজ পড়ুয়া। সমাজ থেকে নিজেকে প্রায় একা করে ফেলেছিল সুরজিৎ।

মানসিক অবসাদে শেষমেশ সমাজের থেকে নিজের সম্মান রক্ষার্থে আত্মহত্যার পথ বেছে নেয় সুরজিৎ। নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই মেধাবী ছাত্র। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার ও গ্রামবাসী।

Related posts

সিমলন গ্রামের সু-সন্তান প্রয়াত

E Zero Point

বর্ধমানে চিত্রপ্রদর্শনী

E Zero Point

চা চক্রের মাধ্যমে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের জনসংযোগ

E Zero Point

মতামত দিন