07/09/2026 : 3:34 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

গরু পাচারের সময় বাংলাদেশী নাগরিক আটক

জিরো পয়েন্ট নিউজ, বিশ্বজিৎ রায়, মেখলিগঞ্জ,  ২৬ জুলাই ২০২২:


এবার ১৫ টি গবাদী পশু সহ এক বাংলাদেশি নাগরিক কে আটক করলো বি এস এফ।  ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৭২ চড় এলাকায়। রবিবার রাত আনুমানিক ১১ টা নাগাদ ওই বাংলাদেশি নাগরিক খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বাংলাদেশে গরু পাচারের সময় ১৫ টি গবাদী পশু সমেত আটক করা হয় তাকে।

০৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর জাওয়ানরা ওই যুবক কে আটক করে। ধৃত যুবকের নাম আক্কল আলী (২১) সে বাংলাদেশের নীলফামারি জেলার ডিমলা থানার অন্তর্গত ঝাড়সিংহেশ্বর গ্রামের বাসিন্দা। ধৃত যুবক ও উদ্ধার করা গবাদী পশু গুলিকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে হস্তান্তর করে বি এস এফ।

Related posts

নশরতপুরে বারোয়ারি পুজো ভার্চুয়ালে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব বর্ধমানে ডাকাতির আগেই পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ডাকাত

ezeropoint +91 7797331771

শহিদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে রাজ্যপাল

মতামত দিন