জিরো পয়েন্ট নিউজ, মেমারি, আনোয়ার আলি আনসারী, ২৮ ফেব্রুয়ারী ২০২৬:
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত গোপ গন্তার ১ অঞ্চলে মগড়া এলাকায়। জানা যায় মগড়া নিবাসী মুন্সী আনিসুর রহমান দাবী করেন মেমারি সাতগেছিয়া রোডের পাশে মগড়া মৌজার ৮৫ দাগে জে এল নং ১৭৩, খতিয়ান নং ৪৫৮ এই জায়গার মালিকানা সংক্রান্ত বিষয়ে তাঁর দাদা মুন্সী মজিবর রহমান, মুন্সী হবিবর রহমান, মুন্সী ওমর আলির বিরুদ্ধে পূর্ব বর্ধমান আদালতে একটি মামলা করা হয়। বর্তমানে সেটি বিচারাধীন। কিন্ত আশ্চর্যজনক ভাবে কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে মেমারি সাতগেছিয়া রোডের ধারে ৪ মাস ধরে একটি বিরাট বড় বিল্ডিং এর নির্মাণকার্য শুরু হয়েছে পঞ্চায়েতের বিনা অনুমতিতে।
একদিকে গোপ গন্তার ১ পঞ্চায়েতের বিনা অনুমতিতে এই নির্মাণকার্য হচ্ছে অন্যদিকে ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিবাদ, কোর্টে মামলা।
একদম মেইন রোডের ধারে পঞ্চায়েতের বিনা অনুমতিতে কী করে এই নির্মাণকার্য হচ্ছে সে বিষয়ে এদিন দুপুরে তৃণমূল কংগ্রেস শাসিত গোপ গন্তার ১ পঞ্চায়েতে খোঁজ নিতে গেলে উপ প্রধান মধুসূদন মল্লিক ক্যামেরার সামনে বলতে অস্বীকার করে বলেন সরকারি উন্নয়ন মূলক কাজের জন্য অনুমতি দিতে দেরি হচ্ছে, পুরো বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



