01/03/2026 : 3:11 AM
আমার বাংলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে, দিলালপুরবাসীর জন্য সুখবর 

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে,  বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ডিভিসি ক্যানেলের উপর ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে। বাম জামানার ৩৪ বছর ও তৃণমূল কংগ্রেসের চলতি সরকারে ১৫ বছরে এই ডিভিসি ক্যানেলে অনেক জল বয়ে গেলেও কাঠের ব্রিজের ভগ্নঅবস্থার উন্নয়ন হয়নি। এমনকি গত নির্বাচনে ভোট বয়কট করেছিলো এলাকাবাসীরা।

এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে, দিলালপুরবাসীর জন্য সুখবর। ভগ্নপ্রায় কাঠের ব্রিজটি নতুন করে নির্মাণ হতে চলেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ড. শর্মিলা সরকারের সাংসদ তহবিল থেকে। বুধবার দুপুরে সাংসদ ড. শর্মিলা সরকার দিলালপুর ব্রিজ নির্মাণকার্যের শুভ শিলান্যাস করলেন। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রসাশনিক ব্যক্তিরা।

Related posts

গুসকরা ও মঙ্গলকোটের গর্ব দেবায়ন রায়ঃ সংবর্ধনা দিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার

E Zero Point

যে বিজেপি নীতিনির্ধারক রাজনীতির কথা বলতো সেই বিজেপির আর কোনো অস্তিত্ব নেইঃ স্বপন ভট্টাচার্য

E Zero Point

মেমারি ১ নং ব্লকে তৃণমূলের ধিক্কার মিছিল

E Zero Point

মতামত দিন