12/07/2026 : 9:41 AM
আমার বাংলা

মেমারি ১ নং ব্লকে তৃণমূলের ধিক্কার মিছিল

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৩ ডিসেম্বর ২০২৪ :


সংসদে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিক বিরোধী রাজনৈতিক দল এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস।

ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে ১০ টি অঞ্চলে অমিত শাহের পদত্যাগ এর দাবি জানিয়ে ধিক্কার মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ ও  অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান ও অজস্র তৃণমূল কর্মীরা।

এদিন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন, বিআর আম্বেদকর দলিত সমাজ থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সংবিধান রচনার জন্য যে কমিটি তৈরি হয়েছিল এবং তাঁর নেতৃত্বেই ভারতবর্ষের সংবিধান সবাইকে নিয়ে পথ চলার দিশা পেয়েছিল। আমরা ধিক্কার জানাচ্ছি কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপিকে। তাদের মন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেডকর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, আমরা তাঁর সেই মন্তব্যের প্রতিবাদ করছি।

Related posts

স্বাধীনতা দিবসে প্রাক্তন সামরিক বাহিনীর কর্মীদের সম্মান মেমারিতে

E Zero Point

সাধারণ মানুষের পাশে বিএসএফ

E Zero Point

আবার বিষধর সাপ উদ্ধার আউসগ্রামে

E Zero Point

মতামত দিন