25/08/2026 : 10:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনদীয়া

অ্যাম্বুলেন্স চালককের স্বপ্নপূরণ : ইসরোতে নিয়োগপত্র হাতে পেলেন

জিরো পয়েন্ট নিউজ নদীয়া, সৈয়দ আবু জাফর, ২৫ অগাস্ট ২০২৬:


শক্তিনগরের অ্যাম্বুলেন্স চালক থেকে সোজা ইসরোতে! অদম্য জেদে মহাকাশ ছোঁয়ার স্বপ্নপূরণ নদীয়ার দেবজিতের! “অভাবের রাত কেটে আজ মহাকাশে ডানা মেলার ভোর!”— শত প্রতিকূলতা আর দারিদ্র্যের শিকল ভেঙে দেশের গর্ব মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-তে ডাক পেলেন নদীয়ার এক অ্যাম্বুলেন্স চালক! নদীয়া জেলার গাংনাপুরের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান দেবজিৎ ভদ্র আজ অসাধ্য সাধন করে দেখিয়েছেন।

শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টারে টেকনিশিয়ান ‘বি’ পদে নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে টানা ১২ ঘণ্টার অ্যাম্বুলেন্স চালকের কঠিন ডিউটি সামলে, ডিউটি রুমের ফাঁকা সময়ে বইয়ে মুখ গুঁজে আর রাতে বাড়ি ফিরে পড়াশোনা করে এই ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে এনেছেন দেবজিৎ।

পরপর পাঁচ-ছ’বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েও যিনি হাল ছাড়েননি, চন্দ্রযান অভিযানের স্বপ্নকে বুকে নিয়ে সেই দেবজিৎ আজ সগৌরবে পাড়ি দিচ্ছেন ইসরোতে! তাঁর এই অভাবনীয় সাফল্যে আজ গর্বে বুক ভরে উঠেছে গোটা নদীয়া জেলার!

Related posts

মানসিক অবসাদে আত্মহত্যাঃ দেবীপুরে রেল লাইনের ধারে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় এক ব্যক্তিকে

E Zero Point

পূর্বস্থলীতে অমানবিক ও বর্বর আচরণে গরুর মৃত্যু

E Zero Point

ছাত্রর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বর্ধমানে

E Zero Point

মতামত দিন