15/07/2026 : 6:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে অমানবিক ও বর্বর আচরণে গরুর মৃত্যু

আলেক শেখ, কালনা, ১৮ জুলাইঃ


কয়েকজন যুবকের  রীতিমত অমানবিক ও বর্বর আচরণে একটি গাভীর মৃত্যু হলে স্থানীয় থানায় অভিযোগ জানান হয়। এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। এই বর্বরোচিত ঘটনাটি ঘটে পূর্বস্থলী থানার নিমদহ গ্রাম পঞ্চায়েতের  যজ্ঞেশ্বরপুর গ্রামে। এই গ্রামের জনৈক আসগর শাহজি নামের এক ব্যক্তি বৃহস্পতিবার মাঠে দুটি গরু বেঁধে দিয়ে আসে। বৈকালে গরু আনতে গিয়ে সে দেখেন বড় গাভীটি নেই। খোঁজাখুঁজি করতে করতে ইনতাজুর মন্ডলের বাগানের কাছে  যেতেই বাগান থেকে কয়েকজন যুবককে ছুটে পালিয়ে যেতে দেখেন তিনি। কিছু একটা ঘটেছে  তাঁর  সন্দেহ হওয়ায় সে বাগানের ভিতর প্রবেশ করে দেখেন তার গরুটি আমগাছের সাথে আষ্টেপৃষ্টে বাঁধা। গরুটিকে রক্তাক্ত অবস্থায় কোনরকমে উদ্ধার করে বাড়ি এনে ডাক্তার ডেকে চিকিৎসা শুরু করে দেন।  শুক্রবার দুপুরের পর গরুটির মৃত্যু হয়। তারপরই আসগর শাহজি মরা গরুটিকে থানায় নিয়ে গিয়ে পরিচিত যুবকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের  অভিযোগ জানান। সূত্রেই খবর এখনো পর্যন্ত কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি।

Related posts

পান্ডুয়ার কোটালপুকুর অঙ্গনওয়ারী সেন্টারে অভিভাবকের বিক্ষোভ

E Zero Point

দুয়ারে দুয়ারে নুসরাত জাহান

E Zero Point

দুর্গাপুরে সাংস্কৃতিক মিলন উৎসব

E Zero Point

মতামত দিন