23/07/2026 : 5:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জাতি-ধর্ম দল নির্বিশেষে মেমারিতে সামাজিক কাজে দাদার অনুগামীরা

জিরো পয়েন্ট নিউজ – অতনু ঘোষ, মেমারি, ২৩ নভেম্বর, ২০২০:


রাজনৈতিক দল থেকে হয়তো দূরে রয়েছেন তিনি। পরিস্কার বার্তা দিয়েছিলেন যে, রাজনৈতিক কথা তিনি রাজনৈতিক মঞ্চ থেকেই বলবেন, অরাজনৈতিক মঞ্চ থেকে নয়। সেই ‘দাদা’ অর্থাত, শুভেন্দু অধিকারীর অনুগামীরা জেলায় জেলায় বলা ভালো গোটা রাজ্যেই পোস্টার ব্যানারে এবং মোবাইল বার্তায় ছয়লাপ করে দিয়েছেন, ‘লড়াইয়ের ময়দানে দেখা হবে।’


রাজ্যে দিদি বলতে একজনকেই বোঝানো হয়ে থাকে, তিনি হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর দাদা হলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তৃণমূল কর্মীদের এই নয়া দাদা হলেন রাজ্যের মন্ত্রী তথা দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারী। কোথাও কোথাওশুভেন্দু অধিকারীর পোস্টার গলায় ঝুলিয়ে বা শুভেন্দু অধিকারী ছবিসহ গেঞ্জি পড়ে দলীয় পতাকা ছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে বেশ কিছু দাদার অনুগামীদের।

তাদের নতুন পরিচয় হচ্ছে আমরা ‘দাদার অনুগামী’। এই নামেই চলছে মিটিং-মিছিল। বিভিন্ন সামাজিক কর্মসূচীতেও নিজেদের ‘দাদার অনুগামী’ হিসেবেই পরিচয় দিচ্ছেন তাঁরা।দিদিকে ভুলে তৃণমূলের বহু কর্মী এখন ‘দাদার অনুগামী’ এই অবস্থায় সারা বাংলায় ‘দাদার অনুগামী’দের দৌরাত্ম একটা নয়া বার্তা দিচ্ছে।

এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার শ্যামনগর গ্রামের তরুণ সংঘের জগধাত্রী পূজা উপলক্ষে জাতি, ধর্ম, দল নির্বিশেষে গ্রামের বেশকিছু দরিদ্র মানুষদের হাতে নতুন বস্ত্র ও করণা সচেতনতায় মাক্স স্যানিটাইজার তুলে দিলেন মেমারি বিধানসভার দাদার অনুগামী রা। অনুগামী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দাদার অনুগামীর প্রধান সেনাপতি সুজন সর্দার সর্দার অজয় হাটি সহ বেশ কিছু মহিলা দাদার অনুগামী টিম।

দাদার অনুগামীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শ্যামনগর তরুণ সংঘ সদস্যবৃন্দ ও গ্রামবাসী বৃন্দ।

Related posts

আজ ছত্রধর মামলায় এনআইএর হলফনামা দেখবে হাইকোর্ট 

E Zero Point

বিজেপির ‘বাড়ি বাড়ি মুষ্টি’ কর্মসূচী মেমারিতে

E Zero Point

সিপিআইএম-এর উদ্যোগে মেমারিতে জীবাণুমুক্তকরণ কর্মসূচি

E Zero Point

মতামত দিন