26/08/2026 : 6:17 PM
আমার বাংলা

জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ মানুষের মেগা ইফতার মজলিশ, সম্প্রীতির নজির

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রায় ৫০০০ মানুষের বিশাল ইফতার মজলিশ। এই মহৎ উদ্যোগের মূল উদ্যোক্তা সমাজসেবী মেহেমুদ খাঁন। প্রতি বছরের মতো এবছরও তাঁর সঙ্গে ছিলেন ভূতনাথ মালিক। তাঁদের উদ্যোগেই জামালপুর নেতাজী ময়দানে এই মেগা ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার ও স্বরাজ ঘোষ সহ একাধিক জনপ্রতিনিধি। নেতাজী ময়দানে সারি সারি চেয়ার-টেবিল সাজিয়ে প্রতিটি রোজাদারের জন্য বড় প্যাকেটে ছোলা, খেজুর, কলা, তরমুজ, লেবু, শসা, বিভিন্ন ফল, ভেজানো চিঁড়ে, মুড়কি, বোদে, জল ও পানীয়ের ব্যবস্থা করা হয়। নির্দিষ্ট সময়ে মৌলবী নৌশাদ সাহেব দোয়া পাঠ করান, এরপর সকলেই একসঙ্গে ইফতার করেন।

উপস্থিত অতিথিরা বলেন, নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছরই বস্ত্রদান, কম্বল বিতরণ ও খাদ্যসামগ্রী প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। রমজান মাসে হাজার হাজার মানুষকে ইফতার করানো তাদের অন্যতম বড় কর্মসূচি। আয়োজক মেহেমুদ খাঁন জানান, মানুষের আশীর্বাদ ও ভালোবাসাই তাঁদের শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সংগঠনের।

Related posts

তারাপীঠ থানার উদ্যোগে ট্রাফিক সচেতনতা র‍্যালি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’

E Zero Point

বর্ধমানে বিজেপির ভার্চুয়াল সংযোগ যাত্রার আয়োজন

E Zero Point

প্লাইউড বোঝায় লরি উল্টে আগুন মেমারিতে

E Zero Point

মতামত দিন