07/09/2026 : 4:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মন্তেশ্বরে সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বচ্ছতা অভিযান

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মন্তেশ্বর, ২৩ নভেম্বর, ২০২০:


নাবার্ড ও অ্যানিমেট সোসাইটি উদ্যোগে মন্তেশ্বর বাজারে সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হলো আজ। প্রায় ৬০ জন মহিলাদের নিয়ে  চেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন নাবার্ড পূর্ব বর্ধমান জেলা বিকাশ অধিকারী সুদীপ কুমার দাস, অ্যানিমেট সোসাইটি সম্পাদক বাবর মল্লিক ও কর্মী মনিরুল ইসলাম এবং শ্যামলী চক্রবর্তী।

নাবার্ড এর আধিকারিক সুদীপ্ত কুমার দাস জানান, নভেম্বর মাসের ২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে স্বচ্ছতা অভিযান চলছে। আমরা মন্তেশ্বর বাজারে স্বচ্ছতা অভিযান করলাম সয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নিয়ে। তাদের বার্তা দিলাম বাড়িতে শৌচালয় ঠিকঠাক রাখুন। যদি আর্থিক সমস্যা হয় তাহলে আমাদের সংস্থা ঋণের ব্যবস্থা করবে। এখানকার মহিলাদের বেশ সাড়া পেয়েছি, আমরা ঐ সমস্ত সংঘ গোষ্ঠীর মহিলাদের পাশে থাকবো আশ্বাস দিয়েছি।

 

Related posts

হঠাৎ মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামে আগুন

তৃণমূলনেত্রী সুজাতা খাঁ মণ্ডলের রোড শো

ezeropoint +91 7797331771

চোলাই মদ বিক্রেতা গ্রেপ্তার মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

মতামত দিন