28/08/2026 : 10:57 PM
আমার বাংলা

কলকাতা পুলিশের রাখি বন্ধন উৎসব 

জিরো পয়েন্ট নিউজ কলকাতা, মোল্লা জসিমউদ্দিন, ২৮ অগাস্ট ২০২৬:


শুক্রবার সকালে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে মহাসমারোহে পালিত হলো ‘রাখি বন্ধন উৎসব’। এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি অজয় কুমার নন্দ সহ পদস্থ পুলিশ কর্তারা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের পরিবার সহ কলকাতার বিভিন্ন স্কুল পড়ুয়াদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান সূচনা লগ্নে কলকাতা পুলিশের নিজস্ব অর্কেস্ট্রা গ্রুপের তরফে সর্বপ্রথম ‘বন্দেমাতরম’ তারপর ‘বাংলার মাটি বাংলার জল’ ‘জনগণমন’ সঙ্গীত পরিবেশন করা হয়। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ তাঁর স্বাগত ভাষণে রাখি উৎসবে পুলিশের রক্ষাকারী ভূমিকা তুলে ধরেন।

সেইসাথে মহানগরবাসীর আপদে-বিপদে পাশে থাকার বার্তা দেওয়া হয়। এক সমাজসেবামূলক শিক্ষা সংস্থার তরফে মঞ্চে উপবিষ্ট অতিথিদের রাখি পড়ানো হয়।সেইসাথে মিষ্টিমুখ করানো হয়।সর্বশেষে দুর্গা স্কোয়াড পরিচালিত রাখি বন্ধন উৎসবের প্রচারমূলক বিশেষ ট্যাবলোর সূচনা করা হয়।

Related posts

পান্ডুয়া ব্লকের জামনা অঞ্চলে প্রতিবাদ সভা করল তৃণমূল

E Zero Point

কারখানা খোলার দাবিতে পথ অবরোধ পূর্বস্থলীর তাঁতশ্রমিকদের

E Zero Point

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে

E Zero Point

মতামত দিন