30/08/2026 : 12:34 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

যুবকের রহস্যজনক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১৭ অক্টোবর, ২০২০:


এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি এলাকায়।
জানা গেছে মৃত যুবকের নাম কানাই হালদার। বয়স ২২। পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার রাতেও নিজের ঘরে ঘুমিয়ে ছিল কানাই। আজ সকালে শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। মৃত যুবকের দাদা মিঠুন হালদার জানান, তার ভাই খুব ভাল ছিল। কি কারণে ভাই এরকম ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এদিকে এই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

ফরাক্কায় গঙ্গার বুকে ইলিশের আশায় মৎস্যজীবীরা

E Zero Point

একই দিনে মঙ্গলকোটে দু জায়গায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের, রাজনৈতিক চর্চা তুঙ্গে

E Zero Point

একাডেমিতে চলছে মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী

E Zero Point

মতামত দিন