22/07/2026 : 7:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত ১, গ্রেপ্তার চালক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ জানুয়ারি ২০২৫ :


বুধবার সকাল ৭-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার ২ অঞ্চলের সোনাডাঙ্গা এলাকায় একটি পণ্যবাহী ডিসিএম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালক সহ ৬ জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ৪ জন।

পুলিশসূত্রে জানা যায় পণ্যবাহী গাড়িটি কালনার দিক থেকে বর্ধমান যাচ্ছিলো। এক মোটরসাইকেল চালক নিজের জমি দেখার কাজে এসেছিলেন সোনাডাঙ্গা এলাকায়। সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে তিনি কথা বলছিলেন। সেই মত অবস্থায় পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিকে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা বাইকচালক ও পথচারীদের ধাক্কা মারে।

ঘটনাস্থলে এক মহিলা সহ ছয় জন আহত হয়। প্রাথমিক চিকিৎসার জন্য
প্রথমে তাদের সিমলন অঞ্চলে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরে ৪ জনর অবস্থা অবনতির জন্য কর্তব্যরক ডাক্তার তাদের বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনের মধ্যে বর্ধমান হাসপাতালে ১ জনে র মৃত্যু হয়। মৃত ব্য়ক্তির নাম জামির শেখ, বাড়ি মঙ্গলকোট থানার গোবর্ধপুর এলাকা।

থানা সূত্রে জানা যায় গাড়ির চালক রনি রায়কে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে মেমারি থানা। বৃহস্পতিবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

 

Related posts

বৈদ্যডাঙ্গা যুবগোষ্ঠীর উদ্যোগে দীপাবলির উপহার প্রদান

E Zero Point

রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বৃদ্ধ

E Zero Point

বিজেপি সমর্থকের হাতে আক্রান্ত জিরো পয়েন্ট-এর সাংবাদিক সহ ও চার টোল কর্মী

E Zero Point

মতামত দিন