29/08/2026 : 4:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রেল টিকিটের কালোবাজারী : গ্রেপ্তার ১ ব্যক্তি

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ জানুয়ারি ২০২৫ :


সাধারণ মানুষ যখন তার বিশেষ জরুরী প্রয়োজনে রেলের টিকিট কাটতে যান কাউন্টারে কিংবা অনলাইনে তখন ৯০ শতাংশ মানুষ হতাশ হয়। তার একটাই কারণ টিকেটের কালোবাজারী। আর ভারতীয় রেল বার বার এই কালোবাজারী রুখতে একদিকে যেমন প্রচার করেন অন্যদিকে অভিযান চালায়।

বছরের শুরুতেই সেরকমই এক ঘটনার সাক্ষী হলো মেমারি শহর। মেমারি রেলস্টেশনের কাছে একটি দোকান থেকে চলতো টিকিটের কালোবাজারী। বৃহস্পতিবার সকালে গোপন সূত্র মারফৎ খবর পেয়ে মেমারি স্টেশন বাজারে মেন রোডের উপর অন্নপূর্ণা দূরাভাষে হানা দেয় আর.পি,.এফ।

উদ্ধার হয় অজস্র তৎকাল টিকিট, নগদ টাকা। দোকানের মালিক গোপাল পালকে জিজ্ঞাসাবাদ করার পর উপযুক্ত নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়।

শক্তিগড় আর.পি.এফ . আধিকারিক বিজয় কুমার বলেন, প্রায় ২ বছর ধরে অবৈধ ভাবে রেল টিকিট বিক্রি করতো গোপাল পাল। অন্নপূর্ণা দূরাভাষ নামক দোকান থেকে উদ্ধার হয়েছে ৩২ টি তৎকাল টিকিট যার বাজার মূল্য ৯৪ হাজার টাকা, ২ টি কম্পিউটার, নগদ ৫ হাজার টাকা। শুক্রবার ধৃত গোপাল পালকে আদালতে পেশ করা হবে।

 

 

Related posts

রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ মোহান্তকে বিদায়ী সংবর্ধনা

E Zero Point

বৃক্ষরোপন কর্মসূচি বিজ্ঞান মঞ্চের

E Zero Point

মহিলাকে কটুক্তি ও কুপ্রস্তাবঃ মেমারিতে গ্রেপ্তার ১

E Zero Point

মতামত দিন