আবারো পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। ২৫০ টি পরিবার বৃহস্পতিবার যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টিত।
নিমদহ পঞ্চায়েতের ধরমপুরে এদিন দলত্যাগ তৃণমূলী কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষ।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সহ-সভাপতি ফজলুল হক সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
এদিন নিমদহ গ্রাম পঞ্চায়েতের ধরমপুরে দলীয় এক কর্মী সভার মাধ্যমে জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক ও পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষের হাত থেকে হাত থেকে দলীয় পতাকা নিলেন প্রবীণ তৃণমূল কর্মী সরকত শেখ সহ ২৫০ টি পরিবারের কর্মী সমর্থকরা।
বাবান ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য তেমন কিছুই উন্নয়ন করেনি। শুধু ভাওতা দেখিয়ে এসেছে। এরা তৃণমূলের ওপর ক্ষোভে ঘৃণায় দল ছারলো।
আর কিছুদিনের মধ্যেই এখানে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন তৃণমূল কর্মীরা জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিচ্ছে আমি শুধু বলব, যে তোরা খালি দেখবি। আর লুচির মতন ফুলবি।
এক দলত্যাগী রাজিব মন্ডল বলেন, এখানে সমস্ত দুর্নীতিমূলক কাজ করছে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জী। ব্যতিব্যস্ত হয়ে, আমরা তৃণমূল ছেড়ে যেন জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম ,
প্রসঙ্গত কিছুদিন আগে কালেকাতলা-১ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়ায় প্রায় ২০০ সংখ্যালঘু তৃণমূল পরিবার আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছিল।

