12/07/2026 : 4:26 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজেপির পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ জামালপুর থানার আঝাপুরে

সুব্রত চক্রবর্তী ও তন্ময় পালিত, জামালপুর: দু’নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির পার্টি অফিস তৈরি কে কেন্দ্র করে রবিবার সকালে, উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর এলাকা। বিজেপির অভিযোগ একটি খাস জায়গায় তারা দলীয় পার্টি অফিস নির্মাণ করতে গেলে স্থানীয় তৃণমূলের সর্মথকরা বাধা দেয়।

তৃণমূলের পাল্টা অভিযোগ এটি কোন খাস জায়গা নয়, এটি সরকারি জায়গা। বিজেপি জোর করে পার্টি অফিস নির্মাণ করতে যাওয়ার জন্য তৃণমূল কর্মীসমর্থকরা বাধা দিলে শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে জামালপুর থানার পুলিশ। যদিও পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রয়েছে চাপা উত্তেজনা। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী….!!!

Related posts

দুয়ারে সরকারের পর এবার মেমারিতে দুয়ারে পাঠশালা

E Zero Point

তৃণমূল বিজেপি প্রতি মোহভঙ্গ হয়ে সিপিআইএমে যোগদান পান্ডুয়ায়

E Zero Point

পূর্বস্থলীতে তৃণমূলের বিজয়া সম্মিলনী

E Zero Point

মতামত দিন