27/08/2026 : 4:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ৫ কিলো গাঁজা সহ গ্রেপ্তার ২

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৩ সেপ্টেম্বর ২০২০:


আবার বেআইনি গাঁজা বিক্রি করতে গিয়ে ধরা পড়লো মেমারির তাতারপুরের বাসিন্দা। ঘটানায় প্রকাশ গাঁজা বিক্রেতা সেখ সাদেককে গতকাল রাতে মেমারি থানার পুলিশ ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে ধরে নিয়ে আসে। গোপন সূত্র খবর পেয়ে এই অভিযান চালানো হয় মেমারি থানা থেকে। পুলিশ জানিয়েছে সেখ সাদেক তার বাড়িতেই গাঁজা বিক্রি করতো। এই গাঁজা সে মেমারি থানার অন্তর্গত কুচুট কায়স্থ পাড়া গ্রামের রামপ্রসাদ সাউ-এর কাছ থেকে কিনে নিয়ে আসতো। যাকে পুলিশ গত ১৩ সেপ্টেম্বর ২৬ কিলো গাঁজা সহ গ্রেপ্তার করে। সেখ সাদেক ছাড়াও কুচুট নিবাসী বাপী সামন্তকে পুলিশ একই অপরাধে গ্রেপ্তার করে। ধৃত দুজনকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।

 

Related posts

মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক আবুল বাশার

E Zero Point

করোনা ভাইরাসের জেরে ভাতারের রথযাত্রা উৎসব জৌলুসহীন

E Zero Point

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

মতামত দিন