22/09/2026 : 6:01 AM
ই-জিরো পয়েন্টপাঠকের কলম

কিষান মান্ডির শোচনীয় অবস্থা!!! সংস্কার কি অসম্ভব ?

পূর্ব বর্ধমানের ভাতাড় কিষাণ মান্ডির দীর্ঘদিনের সমস্যার সমাধান আজও অধরাই রয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা হিসাবে (মধু সূদন কোঁয়ার ) আমি, বিগত সরকারের আমলে বিষয়টি তুলে ধরেছিলাম,সেই সময় তৎকালীন বি,ডি,ও, শ্রী অরুণ কুমার বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কিষাণ মান্ডির পরিস্থিতির উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি বা উন্নত হয় নি , বর্তমানে মান্ডির অভ্যন্তরে জল, কাদা ও আবর্জনা জমে একাকার হয়ে যাওয়ায় ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ ক্রেতাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে । দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। অন্যথায় কিষাণ মান্ডির ভিতরে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ,সকলকেই প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে । এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানাই।

নমস্কারান্তে – মধু সূদন কোঁয়ার, ভাতার, পূর্ব বর্ধমান 

 

Related posts

ছোটদের কুইজ প্রতিযোগিতা-১ (প্রথম সপ্তাহ)

ezeropoint +91 7797331771

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

ezeropoint +91 7797331771

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

ezeropoint +91 7797331771

মতামত দিন