07/08/2026 : 9:43 AM
খেলা

সুব্রত কাপ ২০২৬ : বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের নজর কারা সাফল্য

জিরো পয়েন্ট নিউজ বর্ধমান, সেখ নূরুল হুদা, ৭ অগাষ্ট ২০২৬:


৬৫ তম সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় ২০২৬ আন্ডার ফিফটিন বিভাগে রায়না-১ জোনের বামুনিয়া উচ্চ বিদ্যালয় এ বছর পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি নজরকাড়া সাফল্য অর্জন করল। তারা রায়না-১ জোন চ্যাম্পিয়ন হয়ে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা তে রসুলপুর বি এম হাই স্কুলকে পরাজিত করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলাতে তারা কালনা ঝাউডাঙ্গা এপিজে হাই স্কুল কে পরাজিত করে পূর্ব বর্ধমান জেলা চ্যাম্পিয়ন হয়।

উল্লেখ্য রাজ্য পর্যায়ে গিয়ে কতগুলি জেলা কে একসঙ্গে নিয়ে এক একটা ক্লাসটার ভিত্তিক লীগ পর্যায়ের ম্যাচ খেলানো হয়। প্রতি ক্লাসটার থেকে একটি দল কখনো কখনো দুটি দল মূল পর্বের নকআউট পর্যায়ে যায়। পূর্ব বর্ধমান এর ক্লাস্টারে নয়টি জেলা ছিল।এবারে ৮ টি দল রাজ্য পর্যায়ে গিয়ে নকআউট পর্যায়ে ওঠে। নকআউট পর্যায়ে রাজ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-৫ আগস্ট খেলা চলে।

বামুনিয়া উচ্চ বিদ্যালয়, নদীয়ার হাঁসখালি উচ্চ বিদ্যালয় কে হারিয়ে সেমিফাইনালে অংশগ্রহণ করার ছাড়পত্র পাই। এদিকে পূর্ব বর্ধমান জেলারই কালনার কৃষ্ণদেবপুর হাই স্কুল গত বছর ফাইনাল খেলার জন্য এবছর সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায়। সেমিফাইনালে দেখা যায় একই জেলার দুই দল বামুনিয়া উচ্চ বিদ্যালয় এবং কৃষ্ণদেবপুর হাই স্কুল দুজনে মুখোমুখি ।

কৃষ্ণদেবপুর, বামুনিয়া হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে যদিও যদিও ঠিক ২০২৫ সালের মতোই এ বছরও কৃষ্ণদেবপুর হাই স্কুল ফাইনালে গিয়ে ঝাড় গ্রামের মানিকপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে ৬-০ গোলে পরাজিত হয়। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে বামুনিয়া উচ্চ বিদ্যালয় চৌভাগা হাই স্কুল কে ২-০ গোলে পরাজিত করে তৃতীয় স্থানের ট্রফি বা সেকেন্ড রানার্সআপ জয় করে ।এই ম্যাচে দুটি গোল করেন নয়ন সিং এবং মনোজ হেমরম।

বিদ্যালয়ের কোচ তথা ক্রীড়া শিক্ষক অন্তু চক্রবর্তী ফলাফল নিয়ে খুশি । তিনি জানান আগামী বছরের প্রস্তুতি এখনই শুরু করছেন। তিনি জানান তার বিদ্যালয় এবছর শুরু থেকে শেষ পর্যন্ত ৫২ টি গোল করেছে । প্রধান শিক্ষক উত্তম কুমার সিং বিদ্যালয় ক্রীড়া শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। এই ফল আগামীতে বিদ্যালয় তথা এলাকায় খেলার পরিবেশ ফিরিয়ে আনবে বলে তিনি প্রকাশ করেন। উল্লেখ্য জেলার কৃষ্ণদেবপুর হাই স্কুল এ বছর ফাইনাল খেলায় আগামী ২০২৭ সুব্রত কাপেও রাজ্য পর্যায়ে সেমিফাইনালে সরাসরি অংশগ্রহণ অংশগ্রহণ করার ছাড়পত্র পেল।

আপনার এলাকার যে কোন ক্রীড়া সংক্রান্ত খবর ও ক্রীড়া প্রতিযোগিতার
প্রচার করার জন্য যোগাযোগ করুন 779733177 নাম্বারে

Related posts

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

E Zero Point

এক নজরে ৩৭ তম জাতীয় গেমস

E Zero Point

মতামত দিন